Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও

Advertisement

কমিটিতে নতুন করে ১৩ জনকে পদায়ন ঘিরে রাজশাহী মহানগর যুবদলে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সংগঠনটির ‘বঞ্চিত’ নেতাকর্মীরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ‘বঞ্চিত’ নেতাকর্মীরা রাত ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় প্রথমে সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসা ঘেরাও করেন। রাত ১২টা পর্যন্ত তারা ওই বাসার সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে গিয়ে বিক্ষোভ করেন। তখন বাসাটি তালাবদ্ধ ছিল। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ফিরে যান।

দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে পদটি শূন্য হয়। এরপর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।

এরই মধ্যে যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে চলে যাওয়ায় গত ১৫ জুলাই ৮ জনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। শনিবার ফের ১৩ জনকে যুবদলের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়। বিএনপিতে চলে যাওয়া ও মৃত্যুজনিত কারণে পদ শূন্য থাকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই ১৩ জনের অন্তর্ভুক্তির পর ‘বঞ্চিত’ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতা প্রয়োগের অধিকারসহ (সাইনিং পাওয়ার) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ দেওয়ার বিষয়টি তারা মানতে পারছেন না।

রাতের বাড়ি ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, একটি সংগঠন ছেড়ে যাওয়া নেতা সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। যারা মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, তাদের মহানগর কমিটিতে বড় পদ পাওয়ার যোগ্যতা আছে; কিন্তু তাদের বঞ্চিত করা হয়েছে।

মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। শুধু বিএনপি করার কারণে আমরা ও আমাদের পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হয়েছি। অথচ আমরা মূল্যায়ন পাচ্ছি না। ত্যাগী ও পরীক্ষিত নেতারা যেন মূল্যায়ন পান, সেজন্য তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে আসতে পারেননি। একই কমিটিতে বারবার অন্তর্ভুক্তি করা হচ্ছে। নেতাকর্মীদের আবেগ-ক্ষোভ থাকবেই। আমরা সেটা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করে নেব। তাদের ক্ষোভ, দুঃখ-অভিমানের কথা আমরা কেন্দ্রীয় কমিটিতে জানাব।

অন্যদিকে আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন- ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

যুবদলের ১১ সাংগঠনিক বিভাগে নতুন দায়িত্ব পেলেন ২২ কেন্দ্রীয় নেতা

যুবদলের ১১ সাংগঠনিক বিভাগে নতুন দায়িত্ব পেলেন ২২ কেন্দ্রীয় নেতা

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোডাউন

বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোডাউন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

আরও পড়ুন

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম