Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

ফাইল ছবি

Advertisement

সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে বদলি বাণিজ্য ঠেকাতে ব্যতিক্রমি  উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই ও লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচনের পদ্ধতি চালু হয়েছে। 

এর অংশ হিসেবে নতুন পদ্ধতিতে বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী স্বাক্ষরিত এক আদেশে ৯ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগ বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। তদবির-বাণিজ্যের অবসান হবে। 

বদলি করা ৯ কর্মকর্তার মধ্যে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সংযুক্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদাম, নাটোর সদরের হাসান মনসুর সোহাগকে একই জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি  খাদ্যগুদাম, নওগাঁর মান্দা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও সাপাহার খাদ্যগুদামের অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানকে একই জেলার পোরশা উপজেলার নীতপুর খাদগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। 

এছাড়া রাজশাহীর বাঘা উপজেলার খাদ্য পরিদর্শক এস এম মিজানুর রহমানকে নওগাঁর আত্রাই খাদ্যগুদাম, চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুর উপজেলার খাদ্য পরিদর্শক শামিরুল ইসলামকে নওগাঁর মহাদেবপুর উপচেজলার মহিষবাথান খাদ্যগুদাম, সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য পরিদর্শক পলাশ কুমার সুত্রধরকে বগুড়ার ধুনট খাদ্যগুদাম, নাটোরের লালপুর উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ হোসেনকে পাবনার  ফরিদপুর খাদ্যগুদাম, পাবনার সুজানগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে একই জেলার চাটমোহর খাদ্যগুদাম এবং সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্তিতে থাকা শুকলা খানমকে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। 

নাটোরের গোপালপুর খাদ্যগুদামে বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকন আলী বলেন, লটারির মাধ্যমে বদলি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। কোনো ধরনের সুপারিশ কিংবা তদবির ছাড়া বদলি করা হচ্ছে। এর ফলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে। খাদ্য বিভাগের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 

লটারির মাধ্যমে পদায়ন পাওয়া নওগাঁর আত্রাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, এভাবে লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। কোনো ধরনের তদবির ছাড়াই দায়িত্ব পেয়েছি। নতুন এই পদ্ধতি খাদ্য বিভাগের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করি।

এর আগেও রাজশাহী বিভাগের কয়েকটি খাদ্যগুদামে নতুন পদ্ধতিতে কর্মকর্তা পদায়ন বা বদলি করা হয়েছে। গত ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে লটারির মাধ্যমে যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর এ উদ্যোগ নেন এস এম কায়ছার আলী। গত ৮ অক্টোবর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অঙ্গীকারনামায় বদলি-বাণিজ্য বন্ধ এবং পদায়নে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়। বদলি প্রক্রিয়াকে ব্যক্তিনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় একটি মূল্যায়নকারী কমিটি।

এ ব্যাপারে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, কোনো ধরনের তদবির বা সুপারিশ ছাড়া লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু করেছি। সারা দেশে এ ধরনের বদলি প্রক্রিয়া চালু করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করছি। অচিরেই এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু করার কারণে আমি প্রচণ্ড চাপের মধ্যে আছি। একটি মহল তদবির করতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন। তবে আমি এ প্রক্রিয়া চালু রাখতে চাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে যেসব উপকার

প্রতিদিন এক চামচ কুমড়োর বীজ খেলে মিলবে যেসব উপকার

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

দিনে একবার খাবার, ৯ দিন শুধু গরম পানি—মোদির ফিটনেস রহস্য

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

কোথাও সারের সংকট নেই, কৃষকদের ‘আতঙ্কই’ দায়ী: কৃষি সচিব

আরও পড়ুন

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

গাজীপুরে ই-রিকশা নিয়ন্ত্রণে ৮ জোন

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

৯ খাদ্য কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম