বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোডাউন
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোডাউন
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছে উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে বাগমারা প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। কর্মসূচির মধ্য দিয়ে রাজপথে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেন নেতাকর্মীরা।
শোডাউন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক পবন মাহমুদ ও সদস্য সচিব রায়হানুল ইসলাম রাহিনের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন- যুগ্ম আহ্বায়ক আউয়াল হোসেন, মুজাহিদ খান, আনোয়ার হোসেন, তুষার আহমেদ ও মো. তারেক হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান বক্তারা।
