Logo
Logo
×

Advertisement

বিএনপি

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে। যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না।’

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি এই হুঁশিয়ারি দেন।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আরও বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভেতরে। খোদার কসম ছাড়বো না কিন্তু।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই নেতা বলেন, আজকেও কয়েকজন লোককে ধরার পর আমি রক্ষা করেছি। রাতের অন্ধকারে যে আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।

তিনি বলেন, কিছু সুশীল আছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছেন এবং বিএনপির সময় বিএনপি করে নিজেদের সেফ করার চেষ্টা করছেন। আপনারা সেফ হতে পারবেন না। 

স্বৈরাচার হাসিনার দলের জন্য বাংলাদেশের মানুষের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে বলেও সতর্কবার্তা দেন রবিউল ইসলাম নয়ন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

আরও একাধিক নেতার পদত্যাগের খবর ‘গুজব’: বিএনপি

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

হাসিনার ডেডলাইন ঘিরে বড় সিদ্ধান্ত বিএনপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম