Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগার

Advertisement

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) হালিমা খাতুন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আবেদন গাজীপুরের জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় এর নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। এজন্য চারটি কারাগারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, বুধবার গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি চিঠি দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে আবেদন করেছে।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল যুগান্তরকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা জোরদারের বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলে জেলা প্রশাসকের কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিরাপত্তার কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আরও পড়ুন

কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি

কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়ল মালামাল

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম