রাজশাহী শিক্ষা বোর্ড
পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ শিক্ষার্থী। ফেল থেকে পাশ রেছেন ১০৪ জন। তবে ফেল থেকে কেউ জিপিএ-৫ পাননি।
সোমবার (২৩ নভেম্বর) বিকা রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার পুনর্নিরীক্ষণের জন্য ৩১ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র যাচাই করা হয়। এতে ২ হাজার ১০৫টি পরিবর্তন পাওয়া যায়।
ফল বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে জিপিএ-৫ পাওয়া ১১১ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন আগে থেকেই জিপিএ-৫ পেয়েছিলেন। তাদের ফলেও পরিবর্তন এসেছে। অন্য গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন। এ ছাড়া ফেল থেকে পাশ করেছেন ১০৪ জন। পুনর্নিরীক্ষণের পরও ফেল করেছেন ১৪০ জন। অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ৪০০ জনের। সব মিলিয়ে ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। এতে মোট ৭৫৫ শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, পুনর্নিরীক্ষণে ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন এবং ফেল থেকে পাশ করেছেন ১০৪ জন। তবে ফেল থেকে কেউ জিপিএ-৫ পাননি।
প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৪৫ দশমিক ০৬ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।
