Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ নেতাকর্মীসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে। 

আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের যৌথ সমন্বয়ে জেলার একাধিক স্থানে এ অভিযান পরিচালিত হয়। মূলত কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।

পুলিশ জানায়, অভিযানে উঠতি বয়সের বিপথগামী কিশোরদের অপরাধপ্রবণতা থেকে সরিয়ে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণেই যাচাই-বাছাই শেষে ৬০ জনকে সংশোধনের সুযোগ দিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু অপরাধীদের আইনের আওতায় আনা নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

অভিযানে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার আরও জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিটি অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গড়তে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

হাসিনার দেশে ফেরার ঘোষণায় আ. লীগের রাজনীতিই কঠিন হলো: শফিকুল

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

বিএনপি করায় ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ

বিএনপি করায় ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ

আরও পড়ুন

রাজশাহী শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম