Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি করায় ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ

Icon

বাসস

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম

বিএনপি করায় ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ

ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়। এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, ৩ জন গুলিবিদ্ধসহ আহত ২৮

গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, ৩ জন গুলিবিদ্ধসহ আহত ২৮

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

বিএনপি করায় ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ

বিএনপি করায় ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ

পুণ্যস্নানের মধ্য দিয়ে দুবলা চরে শেষ হলো রাস উৎসব

পুণ্যস্নানের মধ্য দিয়ে দুবলা চরে শেষ হলো রাস উৎসব

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম