Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় আইরিশ হোটেলের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। তারা মহাসড়ক অবরোধ ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, উনাইসার গ্রামের আব্দুল মালেক, ভাঙ্গামুড়ার মফিজুল ইসলাম, দৈয়ারার হাবিবুর রহমান, হোসেনপুরের আবু বকর সিদ্দিক সোহাগ ও মহেষপুরের খোকন মিয়া।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

হাসিনার দেশে ফেরা পেট্রাপোল সীমান্তে ৪ আ.লীগ নেতার বৈঠক ঘিরে উত্তেজনা

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

আ.লীগ নেতা আতিক গ্রেফতার

আরও পড়ুন

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে আঘাত, মারা গেলেন যুবক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে আঘাত, মারা গেলেন যুবক

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম