Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে আসমান হাওলাদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘরে আগুন দেওয়ার অভিযোগে নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আসমান হাওলাদারের ঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হওয়ায় ঘর থেকে বের হতে না পেরে ভেতরেই আগুনে পুড়ে মারা যান আসমান হাওলাদার। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে তার লাশ উদ্ধার করেন। এ ঘটনার খবর পেয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ ওই বাড়িতে ভিড় জমান।

সোমবার সকালে মৃতের ছেলে সুজন হাওলাদার বাড়িতে এলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মৃতের পরিবারের সদস্যদের দাবি, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই রাতে ঘরে আগুন দিয়ে তিনি পালিয়ে যান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে একজনের মৃত্যুর বিষয়টি দেখতে পায়। স্থানীয় লোকজন মৃতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে কিংবা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া

কৃষক দল নেতা রাজু হত্যা, নিক্সন চৌধুরীসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

কৃষক দল নেতা রাজু হত্যা, নিক্সন চৌধুরীসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

শিশু ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

শিশু ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

আরও পড়ুন

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে আঘাত, মারা গেলেন যুবক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে আঘাত, মারা গেলেন যুবক

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম