Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

শিশু ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের মধুখালীতে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আশরাফুল (২৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আশরাফুল মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির পরিবার তাদের প্রতিবেশী ছিল। ২০২৪ সালের ১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটির মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় আশরাফুল তাদের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা ঘরে গিয়ে দেখেন, আশরাফুল দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। পরে শিশুটি তার মাকে জানায়, আশরাফুল তাকে যৌন নিপীড়ন করেছে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়েছে। 

এ ঘটনায় ৭ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশরাফুলকে একমাত্র আসামি করে মধুখালী থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করেন মধুখালী থানার উপ-পরিদর্শক মো. নয়ন ভূঁইয়া। তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি তিনি আশরাফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের প্রবণতা কমাতে রায়টি ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরাক

৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরাক

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

আরও পড়ুন

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম