Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল। বিশ্বজুড়ে আবহাওয়া, পরিবেশ, ঋতু, মানুষের আচার-আচরণ এবং কৃষ্টি-কালচার সবই বদল হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন নেই। তাদের চরিত্র কখনো ভালো হবে না।

রোববার (২২ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি আয়োজিত মেঘনা উপজেলা বাসস্টেশন চত্বরে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মারুফ হোসেন বলেন, বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে নিমজ্জিত আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এখন জনগণের মধ্যে জোর দাবি উঠেছে। 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই থাকুক, দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করে না। গায়ের জোরে ক্ষমতায় থেকে এই ফ্যাসিবাদী দল গত ১৭ বছর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং দুঃশাসন চালিয়ে দেশ ধ্বংস করেছে। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী দলে থাকলে আন্দোলনের নামে দেশের সম্পত্তি ধ্বংস করে এবং অরাজকতা সৃষ্টির মাধ্যমে জনজীবন দুঃসহ করে তোলে।

এই সন্ত্রাসী গোষ্ঠী যেখানে নাশকতার চেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন খন্দকার মারুফ। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সরকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে। দেশের জনগণ নিশ্চিদ্র নিরাপদ জীবনযাপন করছে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তাদের ‘পলাতক নেত্রীর ফিরে আসার দিবাস্বপ্ন’ ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে। জাতীয় স্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড কিছুতেই বরদাশত করা হবে না।

তিনি বলেন- একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক অনন্য শক্তি। দেশের মানুষ মনে করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী  মরহুম বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সক্ষম হবেন। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর থেকে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মেঘনা উপজেলা বাসস্টেশনে পৌঁছে এবং সেখান থেকে তার নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল থানার সামনে গিয়ে শেষ হয়। শত শত মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ শোভাযাত্রার অগ্রভাগে খোলা জিপে দাঁড়িয়ে ড. খন্দকার মারুফ হোসেন নেতৃত্ব দেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক হাজারো জনতাকে তিনি হাত নেড়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন কমান্ডার।

এছাড়াও উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি, সদস্য সচিব এসএম সালাহউদ্দিন সরকার, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, শহীদউল্লাহ সরকার, অধ্যাপক শহীদুল ইসলাম, আবদুল মতিন, আবদুল গাফফার, জয়নাল আবেদীন, এমএ কাইয়ুম, আবু ইউসুব নয়ন, জহিরুল ইসলাম, দিলারা শিরীন, আতাউর রহমান, সোলাইমান হোসেন ও জাকির মাহমুদ প্রমুখ।

 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

কোটালীপাড়ায় বিএনপি নেতাদের বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ

কোটালীপাড়ায় বিএনপি নেতাদের বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

আরও পড়ুন

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী

বিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী

সাদিক কায়েমের বাড়িতে হামলা, বিবৃতিতে যা বলল জামায়াত

সাদিক কায়েমের বাড়িতে হামলা, বিবৃতিতে যা বলল জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম