Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

Advertisement

কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বারান্দায় আগুন ধরে গেলেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া বটতলা এলাকায় অবস্থিত দুদক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ইকবাল হোসেন জানান, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা ছোড়ে। নিচতলার মূল ফটক বন্ধ থাকায় বোমা দুটি গ্রিলের ফাঁক দিয়ে বারান্দায় গিয়ে পড়ে। সেখানে কিছুক্ষণ আগুন জ্বললেও পরে তা নিভে যায়। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে বটতলা এলাকায় টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এ ঘটনার পর নগুয়া এলাকা ছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে ‘চিরকুট’, যা লেখা আছে

বেকারত্ব কমাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের আহ্বান

ইউজিসি সদস্য ড. মামুন বেকারত্ব কমাতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি

কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

আরও পড়ুন

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে আঘাত, মারা গেলেন যুবক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে আঘাত, মারা গেলেন যুবক

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

ছেলের দেওয়া আগুনে প্রাণ গেল বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম