Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ

Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণীবাজার মোড়ে যাতায়াত পরিবহণের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় বাসের সামনের কাঁচে আগুন ধরে গেলে চালক তাৎক্ষণিক গাড়ি থামান এবং স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরক ছুড়ে মারে। মুহূর্তেই বাসের সামনের কাঁচে আগুন ধরে যায়। তখন দ্রুতগতি নিয়ন্ত্রণ করে গাড়ি থামালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নেভানো হয়। বাসে যাত্রীসংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ‘আর-ওয়ান-ফাইভ’ (আর১৫) ও একটি ‘ডিসকভার’ মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তারা ওই সড়কে মহড়া দিয়েছিল। পরে ফিরে এসে একটি ককটেল ও একটি পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

আরও পড়ুন

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম