Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ

সাতক্ষীরা আবহাওয়া অফিস

Advertisement

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এর আগে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে বৃষ্টি ও বাতাসের সঙ্গে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার আশঙ্কা নেই। এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। আগামী এক থেকে দুই দিন উপকূলসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় সামান্য ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরায় প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। নভেম্বর মাসে শীতের আমেজ শুরু হওয়ায় আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে সাতক্ষীরার জনজীবনে প্রভাব পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকে বৃষ্টি হওয়ায় সড়কে মানুষের চলাচল ও যানবাহন তুলনামূলক কম ছিল। বৃষ্টির সঙ্গে শীতের অনুভূতিও বাড়ছে।

তবে বৃষ্টির চেয়েও উপকূলের বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন শ্যামনগরসহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকার মানুষ। তাদের আশঙ্কা, নদীতে পানি বাড়লে দুর্বল বাঁধ ভেঙে কিংবা উপচে লোকালয়ে পানি ঢুকতে পারে।

স্থানীয়দের অভিযোগ, শ্যামনগরের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে চিংড়িঘেরে লবণপানি তোলা হচ্ছে। এতে বাঁধের মাটি সরে গিয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে। পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা জামে মসজিদ, খুটিকাটা, খেয়াঘাট, ঝাপা ও কামালকাটি এলাকায় বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে বলেও দাবি তাদের।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সাতক্ষীরা উপকূলে সংস্থাটির দুটি বিভাগের আওতায় মোট ৬৮৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বিভাগ-১-এর আওতায় ৩৮৩ কিলোমিটার এবং বিভাগ-২-এর আওতায় ৩০০ কিলোমিটার। বিভাগ-২-এর আওতায় আশাশুনির ৭/১ ও ৭/২ পোল্ডারের ৯০ কিলোমিটার বাঁধের মধ্যে ২৫ থেকে ৩০ কিলোমিটার অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের সঙ্গে বৃষ্টি যুক্ত হলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সংস্কারের জন্য বড় প্রকল্প প্রয়োজন। পদ্মপুকুরে বাঁধ কেটে বসানো পাইপ অপসারণের কার্যক্রম হাইকোর্টে মামলা চলার কারণে আপাতত বন্ধ রয়েছে। তবে নির্দিষ্ট কোনো পাইপের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপকূলবাসীর দাবি, দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ বাঁধের অংশগুলো মেরামত, বাঁধ কেটে পাইপ বসিয়ে লবণপানি উত্তোলনের অভিযোগ তদন্ত এবং স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের আশঙ্কা, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে জোয়ার কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও প্লাবিত হতে পারে উপকূলের বিস্তীর্ণ জনপদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

দুর্যোগের আগাম বার্তা জানতে কল করুন টোল ফ্রি ১০৯০ নম্বরে

দুর্যোগের আগাম বার্তা জানতে কল করুন টোল ফ্রি ১০৯০ নম্বরে

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

‘আকভানের’ প্রভাবে যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে আজ

‘আকভানের’ প্রভাবে যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে আজ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বড় বিপদের লক্ষণ?

আরও পড়ুন

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, ঝুঁকিতে উপকূলের বেড়িবাঁধ

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম