Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

কটিয়াদী মডেল থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে কটিয়াদী মডেল থানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওসি মো. রফিকুল ইসলামের ছবি যুক্ত করে এ হুমকিমূলক পোস্ট দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ফেসবুক পোস্টে ওসি মো. রফিকুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি তাকে ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পোস্টে লেখা হয়েছে—‘প্রিয় কটিয়াদীবাসী, এই কুলাঙ্গারকে চিনে রাখুন। কটিয়াদীর বিভিন্ন এলাকায় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে গ্রেফতার করছে। আজ ধুলদিয়ায় নৌকার বৈঠা উদ্ধার করে এটাকে অস্ত্র বানিয়ে দিয়েছে। এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেব। তোর বিচার এই কটিয়াদীর মাটিতেই করব ইনশাআল্লাহ।’

এদিকে একজন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ এবং থানা জ্বালিয়ে দেওয়ার মতো হুমকির ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কটিয়াদী আওয়ামী লীগ পরিবার নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে এবং কটিয়াদী থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইডিটির পরিচয় শনাক্ত ও পোস্টের বিষয়ে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত বাসে ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ, অল্পে রক্ষা পেলেন যাত্রীরা

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

রাজনীতিতে ওসমান গণি পরিবারের অধ্যায়ের সমাপ্তি?

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

আরও পড়ুন

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম