Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

Advertisement

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে মেহেদী সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে মেহেদীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।

নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

তার লাশ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

চলাচলের পথে কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের ওপর হামলা

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

মতলব উত্তরে ফের বিএনপি কার্যালয়ে আগুন

কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

থামছে না রেলে কালোবাজারি কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

একমাত্র ছেলে থাকে জাপানে, ফ্ল্যাটে বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

আরও পড়ুন

রাজশাহী শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম