Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

ফাইল ছবি

Advertisement

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় ফল উন্মুক্ত করার পর থেকেই তা দেখার সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করে কিংবা এসএমএসের মাধ্যমে ঘরে বসেই ফল জেনে নিতে পারছেন। এরই মধ্যে সব শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে পৃথকভাবে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে তিন পদ্ধতিতে ফল দেখা যাবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফল দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। 

এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

আরও পড়ুন

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে

ঢাবিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী

ঢাবিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম