Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

ফাইল ছবি

Advertisement

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষাবোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করে আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন করা হয়েছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে। 

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যায় সবার ওপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৪৪ দশমিক ১৯ শতাংশ। 

অন্যদিকে, ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।

অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড (২২ দশমিক ৫৫ শতাংশ) ও কারিগরি শিক্ষা বোর্ড (২২ দশমিক ১৩ শতাংশ)। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিচারক হওয়ার স্বপ্নে বাধা দারিদ্র্য ভ্যান চালকের মেয়ে সুমনা পেল গোল্ডেন জিপিএ-৫

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

ঢাকা বোর্ডের ২৬ কলেজকে শোকজ

আরও পড়ুন

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে

ঢাবিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী

ঢাবিতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম