Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

Advertisement

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে অবৈধভাবে পাচারের সময় হাঁসবাহী একটি মিনি ট্রাক আটক করেছেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহপুর এলাকায় অবস্থিত প্রজনন কেন্দ্রের পাশ থেকে ট্রাকটি আটক করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই খামারের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে অবৈধভাবে হাঁস ও ডিম বিক্রি হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে শাহপুর হাঁস প্রজনন কেন্দ্রের ভেতর থেকে গোপনে একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ হাঁস বাইরে পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ট্রাকটি আটকে দেন। সরকারি খামার থেকে রাতের আঁধারে এভাবে হাঁস পাচারের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন বলেন, ‘খামারের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ট্রাকে করে অবৈধভাবে হাঁস ও ডিম বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার রাতেও ট্রাকবোঝাই হাঁস নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা ট্রাকটি আটক করেন। এ সময় চালকের কাছে হাঁসের বৈধ চালান দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।’

অভিযোগের বিষয়ে বেলকুচি হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘চালান ছাড়া রাতে হাঁস বিক্রি করা আমার আইনবহির্ভূত কাজ হয়েছে।’ তবে ট্রাকে ঠিক কী পরিমাণ হাঁস ছিল, সে তথ্য তিনি দেননি।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডা. মাহফুজার রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেসব এলাকায় শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় শুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

মাদক-মোবাইল ফোনের আসক্তি ঠেকাতে এনায়েতপুরে খেলার মাঠ দাবি

মাদক-মোবাইল ফোনের আসক্তি ঠেকাতে এনায়েতপুরে খেলার মাঠ দাবি

ইউটিউব দেখে ভাগ্য বদল বহুলুল বেপারির

ইউটিউব দেখে ভাগ্য বদল বহুলুল বেপারির

যমুনার ভাঙনে নিঃস্বরা বঞ্চিত, সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

যমুনার ভাঙনে নিঃস্বরা বঞ্চিত, সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

আরও পড়ুন

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকার মানচিত্র

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

পাচারকালে হাঁসবাহী ট্রাক জব্দ

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

পাবনা থেকে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা নেতা

পাবনা থেকে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম