পাবনা থেকে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে গিয়ে ধরা নেতা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
আরিফ হোসেন
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার আরিফ হোসেন নামে ১৮টি মামলার এক আসামিকে রাজশাহীতে গ্রেফতার করেছে পুলিশ। আরিফ নিষিদ্ধ সংগঠন পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। পুলিশ বলছে, আরিফ পাবনার ‘শীর্ষ সন্ত্রাসী’।
বৃহস্পতিবার রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
শুক্রবার দুপুরে আরএমপির মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফ কয়েক দিন আগে পাবনা থেকে রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিলে তিনি অংশ নেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে আরএমপির একাধিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আরিফ হোসেনের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদকদ্রব্য এবং সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
