Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতারা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সোহেল রানা বলেন, বর্তমান সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। কিন্তু বিভিন্ন গোষ্ঠী সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। যার যার অবস্থান থেকে এসব অপচেষ্টা প্রতিহত করে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতিতে আবারও রাজপথে দাঁড়াতে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, খুন, গুম ও অগ্নিসংযোগের রাজনীতির সূচনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাত ধরে। অতীতেও বিরোধী দলে থাকা অবস্থায় দলটি সহিংস কর্মকাণ্ড চালিয়েছে। দীর্ঘ বিরতির পর তারা আবারও সেই রাজনীতি শুরু করার চেষ্টা করছে। তবে নতুন প্রজন্ম এ ধরনের রাজনীতি থেকে অনেক আগেই সরে এসেছে; জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি তারা কখনই মেনে নেবে না। গোপালগঞ্জকে কেন্দ্র করে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা নতুন প্রজন্ম ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এজন্য সবাইকে আগামী দিনগুলোতেও মাঠে থাকার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সন্ত্রাসীদের জড়ো করে যে তাণ্ডব চালিয়েছে, তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউন কর্মসূচি ঘোষণার বিষয়টিও উদ্বেগজনক। এ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সম্মিলিত ও ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, গভীর রাতে জাবির ফটকে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, জাবির শিক্ষার্থী বহিষ্কার

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, জাবির শিক্ষার্থী বহিষ্কার

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

পোস্টার লাগানোর অভিযোগে জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

বাড়ি দখলের হুমকি দিয়ে পদ হারালেন জাবি ছাত্রদল নেতা

পরিচালক নিয়োগ নিয়ে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

পরিচালক নিয়োগ নিয়ে জাবিতে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

আরও পড়ুন

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের সমাবেশ

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের সমাবেশ

উইকিস্কলার: বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতার নাম নিবন্ধন চলছে

উইকিস্কলার: বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতার নাম নিবন্ধন চলছে

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম