Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের সমাবেশ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের সমাবেশ

Advertisement

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সোনালী দলের আয়োজনে সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডরে সাধারণ শিক্ষকদের নিয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম আদহামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গণহত্যাকারী ও পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে- এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে—এটি তাদের ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন ৩৫ বাকৃবি শিক্ষার্থী

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন ৩৫ বাকৃবি শিক্ষার্থী

বাকৃবির নতুন উপাচার্য রফিকুল ইসলাম

বাকৃবির নতুন উপাচার্য রফিকুল ইসলাম

আরও পড়ুন

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের সমাবেশ

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাকৃবি শিক্ষকদের সমাবেশ

উইকিস্কলার: বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতার নাম নিবন্ধন চলছে

উইকিস্কলার: বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতার নাম নিবন্ধন চলছে

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে জাবিতে প্রতিবাদ সমাবেশ

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম