Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

Advertisement

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মাদক সেবনের সময় তিন কলেজছাত্রকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ক্যাম্পাস পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম এলাকায় এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

ক্যাম্পাস পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেইরি ফার্ম এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে চারজনকে মাদক সেবন করতে দেখা যায়। এ সময় তিনজনকে হাতেনাতে ধরা গেলেও একজন দৌড়ে পালিয়ে যায়। আটক তিনজনের কাছ থেকে গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া শিক্ষার্থীসহ আটক তিনজনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

ক্যাম্পাস পুলিশ ইনচার্জ সাইফুল হক বলেন, প্রক্টরের মাধ্যমে জানতে পারি ডেইরি ফার্মের একটি নির্জন জায়গায় কয়েকজন নিয়মিত গাঁজাসহ মাদক সেবন করে। এর আগে অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রক্টরিয়াল বডিকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে দেখতে পেয়ে ধাওয়া দিলে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ডেইরি ফার্ম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ধরা হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের কথা স্বীকার করেছে। যে শিক্ষার্থী ব্যাগ ফেলে পালিয়েছে, তার ব্যাগের মধ্যেও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, তারা কেবল কলেজে পড়াশোনা করছে। এমনকি এদের অনেকের অভিভাবক বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। বিষয়টি অত্যন্ত হতাশাজনক।

প্রক্টর আরও জানান, আটক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং সামনে এমন কাজ না করার অঙ্গীকার নিয়ে অভিভাবকদের ডেকে পাঠানো হয়। পরে মুচলেকা রেখে লিখিতভাবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্তানদের নিয়মিত কাউন্সেলিং ও নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন ৩৫ বাকৃবি শিক্ষার্থী

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন ৩৫ বাকৃবি শিক্ষার্থী

বাকৃবির নতুন উপাচার্য রফিকুল ইসলাম

বাকৃবির নতুন উপাচার্য রফিকুল ইসলাম

বাকৃবির ৪২ শিক্ষার্থীকে শোকজ

বাকৃবির ৪২ শিক্ষার্থীকে শোকজ

বাকৃবিতে আবারও দুই হলে সংঘর্ষ

বাকৃবিতে আবারও দুই হলে সংঘর্ষ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফের সংঘর্ষ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফের সংঘর্ষ

আরও পড়ুন

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

বিএনপি সরকারকে রাকসু ভিপির হুঁশিয়ারি

বিএনপি সরকারকে রাকসু ভিপির হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম