Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফাইল ছবি

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দুটি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আগে ভর্তি হওয়া যেসব শিক্ষার্থী পূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তাদের ক্ষেত্রেও এই শিক্ষাবর্ষের নিয়ম প্রযোজ্য হবে। ইনকোর্স পরীক্ষায় ১০ এবং অ্যাসাইনমেন্টে ৫ নম্বর নির্ধারিত রয়েছে। উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। 

পাশাপাশি ক্লাশে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে এবং উপস্থিতির জন্য ন্যূনতম ৩ নম্বর পেতে হবে। এসব শর্তপূরণ না করলে শিক্ষার্থীরা চূড়ান্তভাবে পরীক্ষার ফরম পূরণের যোগ্য বিবেচিত হবেন না। দুটি ইনকোর্স পরীক্ষার নম্বরের গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইনে জমা দিতে হবে। 

নম্বর এন্ট্রির নির্দিষ্ট সময় পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নির্ধারিত সময়ের পর নম্বর এন্ট্রির সুযোগ থাকবে না এবং অনলাইন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসব নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, কেবল তাদের নামই ২০২৬ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হবে।

আগে পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এবং মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে না। তাদের পূর্বের ইনকোর্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একবার নম্বর ইনপুট দেওয়ার পর তা পরিবর্তন বা পুনরায় ইনপুট দেওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়া দুটি ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে সংরক্ষণ করে একসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম