Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নিয়ে সংসদে কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি। এখন শুধু এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে মন্ত্রণালয় থেকে করবে।

পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। সবগুলো ডিগ্রি পাস চাওয়া এবং সেই তোলপাড় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষানুরাগী, বিএ পাশ হতে হবে— এমন কোনো কিছু থাকবে কিনা, সেটাকে যেনো আমরা বিবেচনা করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকে, সেজন্য তারা মন্ত্রণালয়ে আবেদন করবে। এ সুযোগটি আমরা রেখেছি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে সরকার। কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তিনি এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। পরে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কিনা, তা বিবেচনা করা হয়েছে।

ড. মিলন বলেন, পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। সবগুলো ডিগ্রি পাস চাওয়া এবং সেই তোলপাড় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষানুরাগী, বিএ পাশ হতে হবে— এমন কোনো কিছু থাকবে কিনা, সেটাকে যেনো আমরা বিবেচনা করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকে, সেজন্য তারা মন্ত্রণালয়ে আবেদন করবে। এ সুযোগটি আমরা রেখেছি।

অর্থাৎ, কেউ প্রকৃত শিক্ষানুরাগী হলে বিএ পাশ না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন এগোচ্ছে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম