Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

সংগৃহীত

Advertisement

নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার কোনো অতিরিক্ত বা বকেয়া টাকা পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এই ভাতা তুলে নেওয়ার পর মূল বেতন বাড়লেও আগের ভাতার জন্য নতুন করে বকেয়া দাবির সুযোগ থাকছে না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগ বুধবার (১১ নভেম্বর) এই আদেশ জারি করে। গেজেট প্রকাশিত হয় পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর)। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে সই করেছেন।

গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপে ধাপে বেতনস্কেল চালুর একটি সময়সীমা আছে। এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এই সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর থাকবে।

অর্থ বিভাগ ১৯৮৯ সালের ২০ মার্চ একটি বিধি জারি করেছিল। সেই বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি মূল বেতনের সমান অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামোতেও এই নীতি বহাল রাখা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, নতুন পে স্কেলে ধাপে ধাপে বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশন হবে। তবে এর মাধ্যমে ঠিক করা বেতনের ওপর ভিত্তি করে ভাতা হিসাব করা হবে না। ছুটিতে যাওয়ার সময় চাকরিজীবী বাস্তবে যে মূল বেতন হাতে পাবেন, ভাতা হবে ঠিক সেই পরিমাণ।

এর ফলে কেউ একবার ভাতা তুলে ফেললে পরে পে-ফিক্সেশনে মূল বেতন বাড়লেও আগের ভাতার জন্য বাড়তি বা বকেয়া টাকা পাবেন না। গেজেটে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো

পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডে অসঙ্গতি দূর করতে ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডে অসঙ্গতি দূর করতে ৬ সদস্যের কমিটি

আরও পড়ুন

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

ঢাকায় কেমন থাকবে আবহাওয়া, যা জানাল অধিদপ্তর

ঢাকায় কেমন থাকবে আবহাওয়া, যা জানাল অধিদপ্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম