Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি তার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজের নাচ নিয়ে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে শিক্ষিকা মোনামি লেখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচ।

তিনি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু ফেসবুকে শুধু বন্ধুদের জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি সেটি নিজের অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেন। তার ধারণা ছিল, নিজের বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকবে। কিন্তু কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন বলে মনে করছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।


নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ না-ও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স বা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার শিকার হতে পারেন, সে বিষয়টি তার জানা ছিল বলেও উল্লেখ করেন মোনামি। তবে এসব নিয়ে তিনি চিন্তিত নন।

তিনি আরও বলেন, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। আবারও এমন সুযোগ এলে তিনি একই কাজ করবেন। নাচের কারণে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই তার। বরং এটি ছিল আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি। 


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৮তম শিক্ষক নিবন্ধন: সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন

১৮তম শিক্ষক নিবন্ধন: সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন

ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোমুখি হতে পারেন যে কেউ

ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোমুখি হতে পারেন যে কেউ

আরও পড়ুন

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ

জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

জাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভায় যা হলো

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভায় যা হলো

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

বিএনপি মহাসচিবের বাসভবনে হামলার পরিকল্পনায় ইউট্যাবের নিন্দা ও প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম