Logo
Logo
×

Advertisement

জাতীয়

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার পুলিশ সুপার মো. জাহাংগীর আলম। ফাইল ছবি

Advertisement

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার পুলিশ সুপার মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। 

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। 

এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। 

এতে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে: পুলিশ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে: পুলিশ

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

গ্রেফতার নিয়ে যে দাবি জাহাংগীরের স্ত্রীর

গ্রেফতার নিয়ে যে দাবি জাহাংগীরের স্ত্রীর

আওয়ামী লীগ নেতাদের যেসব বার্তা পাঠাতেন সেই এসপি

আওয়ামী লীগ নেতাদের যেসব বার্তা পাঠাতেন সেই এসপি

রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

আরও পড়ুন

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

বঙ্গোপসাগরে ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় ‘আকভান’, কতটা ভয়ংকর রূপ নিতে পারে এটি?

বঙ্গোপসাগরে ইরানের দেওয়া নামের ঘূর্ণিঝড় ‘আকভান’, কতটা ভয়ংকর রূপ নিতে পারে এটি?

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম