Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কারকৃত ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাশকতার মামলায় গ্রেফতার এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে (৪৫) নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ। পরদিন মঙ্গলবার দুপুরে তাকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে তদবির করেন ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ। বিষয়টি জানাজানি হওয়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ছাত্রদল।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নাশকতার মামলায় যুবলীগ নেতা নূর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ তদবির করেছিলেন। তবে তাকে ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে জানালে ফয়সাল থানা থেকে চলে যান।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বহিষ্কৃত ফয়সাল কবির আখন্দের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির

লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, তাই শিবির এখন নীরব: নাসির

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

চকরিয়ায় উপজেলা পরিষদসহ ৫ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছাত্রলীগের ব্যানার

আরও পড়ুন

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ডিএনসির ২ সিপাহী

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ডিএনসির ২ সিপাহী

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম