গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীসহ ৭ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সম্ভাব্য সহিংসতা এড়াতে গাইবান্ধা সদরে আইনজীবী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিযুষ কান্তি, গোবিন্দগঞ্জে কাটাবাড়ি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মণ্ডল, সাদুল্লাপুরে কৃষক লীগ নেতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে সাদুল্লাপুরে সোমবার গভীর রাতে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে গোবিন্দগঞ্জের বালুয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, গভীর রাতে শব্দ শোনা গেলেও কেউ বলতে পারেনি কোথায় ককটেল বিস্ফোরণ হয়েছে।
