Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

লালপুর থানা

Advertisement

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) ২৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আরও ৪১০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম আলী আরশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া দুয়ারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৩০ জন এবং দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সেলিম রেজা বাদী হয়ে ১০৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন।

তিনটি মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক এমপি মো. শহিদুল ইসলাম বকুল, কার্যক্রম নিষিদ্ধ লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহসভাপতি মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন রিপন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, মনোয়ার হোসেন নান্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জয়, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম রেজা, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সৌরভ, রবিউল ইসলাম ভলকা, থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে জনসমর্থন সৃষ্টি, সংগঠনের কার্যক্রম পুনরুজ্জীবিত ও সক্রিয় করা, সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন আসামিরা।

উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে আরও একটি মামলা করেন। ওই মামলাতেও সাবেক এমপি আবুল কালাম আজাদসহ উল্লিখিত নেতাকর্মীদের অধিকাংশকে আসামি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

আরও পড়ুন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সকাল থেকে দুপুরের মধ্যে এক উপজেলায় চার লাশ উদ্ধার

সকাল থেকে দুপুরের মধ্যে এক উপজেলায় চার লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম