Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সকাল থেকে দুপুরের মধ্যে এক উপজেলায় চার লাশ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

সকাল থেকে দুপুরের মধ্যে এক উপজেলায় চার লাশ উদ্ধার

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর মান্নানের ছেলে আব্দুল মমিন মিয়া (৩০), কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জহুরুল ইসলাম (৪৫), একই গ্রামের রহর হাসদার ছেলে শ্রীমল হাসদা (২২) এবং দরবস্ত ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে মোতাহার হোসেন প্রধান (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত আব্দুল মমিন মিয়া দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

এছাড়া কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রাম থেকে বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদার লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোতাহার হোসেন প্রধানের লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আব্দুল মমিন মিয়ার মৃত্যুর বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়া ফাঁস হওয়ায় মা-ছেলেকে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

পরকীয়া ফাঁস হওয়ায় মা-ছেলেকে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

ঘরের ভেতর মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা, সতিন আটক

ঘরের ভেতর মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা, সতিন আটক

ওএমএসে খাবার অযোগ্য চাল, খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

ওএমএসে খাবার অযোগ্য চাল, খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

আরও পড়ুন

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম