Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওএমএসে খাবার অযোগ্য চাল, খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

ওএমএসে খাবার অযোগ্য চাল, খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য পচা ও খাবার অযোগ্য চাল সরবরাহের অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশনুল কাওসারকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি জেলার সাতটি খাদ্যগুদামে নিম্নমানের আতপ চাল মজুতের অভিযোগ উঠেছে।

খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্যগুদাম থেকে ওএমএস ডিলারদের পচা চাল সরবরাহের বিষয়ে ১২ নভেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দিনই রওশনুল কাওসারকে দায়িত্ব থেকে সরিয়ে পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) জান্নাতুন ফেরদৌসকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের একশ্রেণির অসাধু কর্মকর্তা ও মিলারদের যোগসাজশে আতপসহ নিম্নমানের চাল কিনে কোটি কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে। গাইবান্ধার ১১টি খাদ্যগুদামের মধ্যে গাইবান্ধা সদর, বোনারপাড়া, সাদুল্লাপুর, গোলাপবাগ, মহিমাগঞ্জ, কামদিয়া ও পলাশবাড়ী—এই সাতটি গুদামে ১ হাজার ২৮৯ মেট্রিক টন আতপ চাল কেনা হয়।

নিয়ম অনুযায়ী, এসব আতপ চাল গাইবান্ধায় ওএমএসে বিতরণের কথা নয়; কেনার পরপরই দেশের অন্য গুদামে পাঠানোর কথা ছিল। কিন্তু গত ১১ নভেম্বর গোবিন্দগঞ্জে ওএমএসের মাধ্যমে এই আতপ চাল বিক্রি করতে গেলে তা পচা ও খাবার অযোগ্য হওয়ায় কার্ডধারীদের তোপের মুখে পড়েন সংশ্লিষ্টরা।

কয়েকজন মিলার নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশন নিয়ে জেনেশুনেই নির্ধারিত গুদামগুলোতে নিম্নমানের চাল ঢোকানো হয়েছে। এর আগেও সুন্দরগঞ্জ, বামনডাঙ্গা, বোনারপাড়া, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ গুদাম থেকে সরবরাহ করা নিম্নমানের চাল কিনে কার্ডধারীরা রাস্তায় ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন।

খাদ্য বিভাগ সূত্র জানায়, কেনা ১ হাজার ২৮৯ মেট্রিক টন আতপ চালের মধ্যে এখনো প্রায় সাড়ে ৮০০ মেট্রিক টন গোবিন্দগঞ্জ খাদ্যগুদামে মজুত রয়েছে। চালগুলো নিম্নমানের হওয়ায় বর্তমানে সেগুলোর বিতরণ স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু বলেন, এসব চাল আমার সময়ে কেনা হয়নি। এর আগেও এমন ঘটনা ঘটেছে। যারা নিম্নমানের চাল কিনে গুদামে রেখেছেন, তাদের নাম সামনে আসা উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

পেঁপের কেজি মাত্র ২ টাকা

পেঁপের কেজি মাত্র ২ টাকা

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

আরও পড়ুন

বর্ণিল সাজে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

বর্ণিল সাজে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

সাবেক এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ছাড়লেন দেলোয়ার

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

দোহার-নবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

দোহার-নবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম