Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

এ ঘটনায় স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি তিনি।

Advertisement

নেশার টাকা জোগাড় করতে এক বৃদ্ধের শেষ সম্বল চারটি ছাগল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার না পেয়ে এবং স্থানীয়দের নীরবতায় ক্ষোভ ও অভিমানে নিজেই মাইক ভাড়া করে রাস্তায় নেমেছেন ওই বৃদ্ধ।

ব্যতিক্রমী এ প্রতিবাদের ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামে। প্রতিবাদী বৃদ্ধের নাম বুদু মিয়া (৫৫)। পেশায় তিনি একজন ক্ষুদ্র ঝালমুড়ি বিক্রেতা।

সোমবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালমুড়ি বিক্রি করে অতি কষ্টে টাকা জমিয়ে চারটি ছাগল লালন-পালন করছিলেন বুদু মিয়া। রোববার এলাকার কয়েকজন মাদকসেবী নেশার টাকা জোগাড় করতে তার চারটি ছাগল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি তিনি। এমনকি চুরির সময় ঘটনাটি টের পেয়েও মাদকসেবীদের ভয়ে কেউ মুখ খোলেননি বা প্রতিবাদ করেননি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর এমন নীরবতায় ক্ষোভ ও অভিমান থেকে রোববার বিকালে নিজের টাকায় একটি মাইক ভাড়া করেন বুদু মিয়া। এরপর শিবপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাট ও গ্রামে ঘুরে মাদকসেবীদের বিরুদ্ধে এবং ছাগল চুরির প্রতিবাদে মাইকিং শুরু করেন।

মাইকিংয়ের সময় কান্নাজড়িত কণ্ঠে বুদু মিয়াকে বলতে শোনা যায়, মাদকসেবীরা আমার চারটি ছাগল চুরি করে নিয়ে গেছে। আপনারা কেউ এর প্রতিবাদ করলেন না। মাদকসেবীদের এই অত্যাচার আর কত দিন সহ্য করতে হবে?

বৃদ্ধের কান্নাজড়িত কণ্ঠে প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। মাদকের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করে অসহায় বৃদ্ধের ছাগলগুলো উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম বলেন, মাইকিংয়ের বিষয়টি পুলিশের নজরে এসেছে। সোমবার সকালে বুদু মিয়ার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বুদু মিয়ার ছাগল হারানোর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ৭৪

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

আরও পড়ুন

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম