Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

গ্রেফতার আসামি মো. নিরাশা আকন্দ (২৬)। ছবি: যুগান্তর

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জেরে একাব্বর আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নিরাশা আকন্দকে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তাকে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যান আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালায় এসআরবি-১৩।

এসআরবি-১৩ জানায়, এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) ভোরে গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান চালায়। এ সময় নিরাশা আকন্দকে তার মামাশ্বশুর মো. জয়নাল আবেদীনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারের পর নিরাশা আকন্দকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ২ যুবক গ্রেফতার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, গ্রেফতার ৪৪৮

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

আরও পড়ুন

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম