Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

অভিযুক্ত ইন্দুশেখর। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের বেঙ্গালুরুতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীসহ শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে এক ক্যাবচালকের বিরুদ্ধে। হত্যার পর প্রমাণ লোপাট করতে মরদেহের বিভিন্ন অংশ শহরের একাধিক স্থানে ফেলে দেন তিনি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্তের নাম ইন্দুশেখর। নিহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, দুই শ্যালিকা দিব্যা ও নলিনী এবং শঙ্করের সাত বছর বয়সি ছেলে পুনীত। সব মিলিয়ে স্ত্রীসহ একই পরিবারের সাতজনকে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পরিকল্পিতভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন ইন্দুশেখর। প্রথমে নিজের স্ত্রীকে হত্যা করেন তিনি। এরপর পারিবারিক অনুষ্ঠানে আপ্যায়নের কথা বলে দুই শ্যালককে বাড়িতে ডেকে আনেন। সেখানে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ। পরে তাদের স্ত্রী, নিজের শাশুড়ি এবং সাত বছর বয়সি শিশুটিকেও হত্যা করেন তিনি।


পুলিশের ধারণা, শিলনোড়া দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। এরপর নিজের গাড়িতে করে মরদেহ বিভিন্ন স্থানে নিয়ে ফেলে দেন অভিযুক্ত। হত্যার পর রক্তের দাগ মুছে ফেলা এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করে আলামত নষ্টের চেষ্টাও করেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। স্ত্রীর সঙ্গে তার বাবার বাড়ির পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ইন্দুশেখর। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ পুষে রেখেছিলেন তিনি। সেই ক্ষোভ থেকেই এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ।

শ্রীরামপুরা থানায় নিখোঁজের অভিযোগ দায়েরের পর ঘটনাটি পুলিশের নজরে আসে। তদন্তের একপর্যায়ে ইন্দুশেখরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একাধিকবার পরস্পরবিরোধী বক্তব্য দেন। এতে পুলিশের সন্দেহ আরও বাড়ে।


পরে জিজ্ঞাসাবাদে সাতজনকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রের দাবি। তবে তার দেওয়া তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

এদিকে নন্দী পাহাড়ের পাদদেশসংলগ্ন এলাকায় প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে সাত বছর বয়সি একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বাকি মরদেহগুলোর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

একটি পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের সাতজনকে হত্যার অভিযোগ ঘিরে বেঙ্গালুরুতে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

আরও পড়ুন

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম