Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেলের দাম বাড়তে শুরু করায় মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চপর্যায়ে রাখতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টা ১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে যায়। এতে ৪ হাজার ৪৪ ডলার ৯ সেন্টে নেমে আসে স্বর্ণের আউন্স। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর কমেছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ ডলার ৩০ সেন্টে।

তবে দাম কমলেও চলতি সপ্তাহে স্বর্ণের বাজার আগস্টের শেষ দিকের পর সবচেয়ে ভালো সাপ্তাহিক অবস্থানে থাকার পথে রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে ফেড সুদের হার দীর্ঘ সময় বেশি রাখলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এদিকে মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইরান সংঘাতের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেও শুক্রবার তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তবে চলতি সপ্তাহে তেলের দামে বড় পতনের আশঙ্কা রয়েছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ৬৮ শতাংশ সম্ভাবনা দেখা হচ্ছে। গত মাসে এ সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে করা হলেও বর্তমানে তা কমেছে।

এদিকে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য দাম ৪ হাজার ৬৫০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ১৫০ ডলার করেছে। ফেডের কঠোর সুদনীতির আশঙ্কায় এ পূর্বাভাস কমানো হয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫১ ডলার ৫১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫১২ ডলার ৮৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২০ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

তেলের দাম বাড়তেই স্বর্ণের দামে বড় পতন

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম