Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

ছবি: সংগৃহীত

Advertisement

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে দর্শক-শ্রোতাদের ২ শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলছিল।

অনুষ্ঠান আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় ‘ইত্যাদি’র এই জমজমাট দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে প্রায় ১০ হাজার দর্শক ভিড় জমান। দর্শকদের নিরাপত্তা জোরদারে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক মাঠে নিয়োজিত ছিলেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে সক্রিয় হয়ে ওঠে পেশাদার চোর ও পকেটমার চক্র। হাজারো দর্শকের ভিড়ের সুযোগ নিয়ে অনুষ্ঠান চলাকালীন দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষ হতেই ভুক্তভোগীরা বুঝতে পারেন যে, তাদের অন্তত ২ শতাধিক মোবাইল উধাও হয়ে গেছে।

এ বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হবে। এ ঘটনায় ওই অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। 

আটক গোলাম রতন জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ পরিদর্শক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

ব্যানারে নেই জিয়ার ছবি, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১৪ বছর বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

আরও পড়ুন

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল খোয়ালেন শতাধিক দর্শক

ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন

ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম