Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

জয়পুরহাটে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে—এটি কোনো সাধারণ প্রোপাগান্ডা নয়; বরং দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ফেরার কোনো সুযোগ নেই; বরং গত আট মাস ধরে সরকার নানাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীনতা ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে দেশে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় এবং সাংবাদিকসহ সরকারবিরোধী বহু মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার, মারধর ও নির্যাতন করা হয়েছে। সরকার জনগণের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে, অথচ তারা নির্বাচনে ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল। 

শ্রমিক অসন্তোষ নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পরে মজুরি বোর্ড গঠন করা সরকারের এক ধরনের গাফিলতি ছিল, যার সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নাশকতার চেষ্টা চালিয়েছে।

এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রুঞ্জু ও সদস্য সচিব ইসমাঈল হোসেন হাদী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

আরও পড়ুন

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের

৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর

৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে: আখতারুজ্জামান

যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে: আখতারুজ্জামান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম