Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও গার্মেন্টস শ্রমিকরা কাজে ফিরে গেছেন। এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ জন মানুষও জড়ো হবেন না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন! নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।

নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থান ও এনসিপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এই মহা অধঃপতন? কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?

পোস্টে রাশেদ খান আরও বলেন, নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তারাই সবকিছু করেছেন। কিন্তু তারা যে এককভাবে সবকিছু করেননি, তা নাহিদ ইসলাম যত বেশি অহংকারী হবেন, তত বেশি উপলব্ধি করবেন বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের সঙ্গে বর্তমানে কারা রয়েছেন এবং কারা তাকে ছেড়ে যাচ্ছেন, তা তিনি উপলব্ধি করতে পারছেন কি না, সেই প্রশ্নও তোলেন রাশেদ খান।

এ প্রসঙ্গে তিনি এনসিপির নেত্রী সামান্তা শারমিনের প্রসঙ্গ টেনে বলেন, যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে?

এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে নিজেই এ কথা জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের

এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

এখন নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খান

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম