Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

প্রতীকী ছবি

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের একাধিক গ্রামে শুক্রবার বিকালে একটি কুকুরের কামড়ে অন্তত ২৬ জন আহত হয়েছেন। এরপর গ্রামবাসীরা কুকুরটিকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার রাতেই কুকুরের মাথা কেটে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।

সুন্দরগঞ্জের বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ আজ রাতে যুগান্তরকে জানান, বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে হঠাৎ করে শুক্রবার দুপুর থেকে কুকুরটি যাকে সামনে পেয়েছে তার ওপরই হামলে পড়ে কামড় দিয়েছে। কাউকে আবার আঁচর দিয়ে ক্ষত করেছে। আহতদের মধ্যে একাধিক নারী এবং শিশুও রয়েছে। অনেকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, আবার অনেকে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকদের কাছেও চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী কুকুরটিকে মেরে গাছে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কুকুরের মাথা কেটে পরীক্ষার জন্য পাঠিয়ে দেন।

গ্রামে বসবাসকারী সামিউল ইসলাম জানান, একটার পর একটা এরকম ঘটনা ঘটেই চলছে। কুকুর, শেয়াল ও এ্যানথ্রাক্স আতংক কাটতে না কাটতেই আবারও কুকুরের আক্রমণে এতো মানুষ আহত হলো। অনেকের ভ্যাকসিন কেনার মতো ক্ষমতা না থাকলেও ধারদেনা করে কুকুর কামড়ের পর ভ্যাকসিন দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

আরও পড়ুন

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম