Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

Advertisement

Icon

সিদ্দিক আলম দয়াল, গাইবান্ধা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান

গাইবান্ধার ফুলছড়িতে প্রসব বেদনায় কাতর এক নারীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য চৌকিতে তুলে ঘাড়ে করে নৌকায় নেওয়া হচ্ছে। রোববার উপজেলার দুর্গম পিপুলিয়ার চরাঞ্চলে -যুগান্তর

Advertisement

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে যমুনার মাঝ নদীতে এক মা জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যাসন্তান। শনিবার বিকালে ফুলছড়ি ইউনিয়ন থেকে ফুলছড়ি ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাই নদীর নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নামও রাখা হয়েছে ‘নদী’। বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের নারীকর্মীদের তাৎক্ষণিক মানবিক সহায়তায় মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

সেচ্ছাসেবী সংগঠনের নারীকর্মী জয়া প্রসাদ জানান, ফুলছড়ি উপজেলার দুর্গম পিপুলিয়ার চরাঞ্চলে কাজ শেষে নৌকায় ফিরছিলেন তাদের একদল কর্মী। এদিকে কাঠের চৌকি সাজিয়ে ঘাড়ে তুলে দীর্ঘ বালুচর পাড়ি দিয়ে নদীর দিকে ছুটে আসছেন চারজন লোক। পেছনে পেছনে ছুটছেন কয়েকজন স্বজনও। এ সময় প্রসববেদনায় কাতর মাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য নৌকায় তুলে নেওয়ার আকুতি জানান স্বজনরা। তাদের আকুতি ও হাঁকডাকে সাড়া দিয়ে নারীকর্র্মরা প্রসূতিসহ স্বজনদের নৌকায় তুলে নিয়ে ছুটতে থাকেন হাসপাতালের খোঁজে। কিন্তু এরই মধ্যে প্রসূতির প্রসব বেদনায় শারীরিক অবস্থা ও পরিস্থিতি খারাপ হতে থাকে। প্রসব বেদনায় ছটফট করতে থাকলে নারীকর্মীরা তাদের গায়ের ওড়না ও স্বজনদের শাড়ি দিয়ে নৌকার চারপাশ ঢেকে দেন। একদিকে নৌকা দ্রুতগতিতে ঘাটের দিকে ছুটছিল, অন্যদিকে মা ও অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে সবার মাঝে ছিল চরম উৎকণ্ঠা। অবশেষে প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে নদীর বুকেই জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান। মুহূর্তেই উপস্থিত সবার উৎকণ্ঠা কেটে গিয়ে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে নৌকায় থাকা স্বজন ও সেচ্ছাসেবকদের মধ্যে। আনন্দের বন্যা বয়ে যায় সবার মনে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বিপদগ্রস্ত চরাঞ্চলের অবহেলিত এই মানুষগুলো। পরে উপস্থিত সবার সম্মতি নিয়ে নবজাতকের নাম রাখা হয় ‘নদী’।

গণউন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ দৌলা জানান, চরাঞ্চলের প্রতিকূল যোগাযোগব্যবস্থার মধ্যেও মানবিক দায়িত্ববোধ ও সবার আন্তরিক সহযোগিতায় একটি নতুন প্রাণের নিরাপদ আগমন স্বস্তি এনে দিয়েছে প্রসূতি, স্বজনসহ উপস্থিত সবার মনে। খরস্রোতা যমুনার মাঝ নদীতে নবজাতকের জন্ম হওয়াটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে চরবাসীর মনে। এভাবেই গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদী তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের ১৬৫টি চরাঞ্চলের ৫ লাখ পরিবারের ভাগ্যে জোটে নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থার এই ভয়াবহ চিত্র। থাকে না স্বাস্থ্যকর্মী, নেই ডাক্তার, নার্স, হাসপাতাল কিংবা চিকিৎসাকেন্দ্র। তাই ঝুঁকি নিয়ে জীবনযাপন করতে হয় চরবাসীকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

এবার ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় যমজ সন্তানের জন্ম

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে সন্তান প্রসব

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

নিজহাতে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার

নিজহাতে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

নিরাপদে বেঁচে থাকার নিরাপত্তা চান শিক্ষিকা

আরও পড়ুন

সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত বদলে যাচ্ছে সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ কমিটি

বদলে যাচ্ছে সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ কমিটি

পঞ্চগড়ের নাজিরপাড়া গ্রাম আকাশজুড়ে পাখির মেলা

আকাশজুড়ে পাখির মেলা

বদলে যাচ্ছে দেশের অর্থবছরের হিসাব এবার ৯ মাসের বাজেট করবে সরকার

এবার ৯ মাসের বাজেট করবে সরকার

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম