Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

শামীম ইসলাম

Advertisement

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনটির সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। সোমবার সংগঠনটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। বিটিএমএ’র সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন স্বাক্ষরিত ঘোষণাটি সংগঠনের সদস্য মিল, বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংগঠন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

সুতার দাম বেঁধে দিয়েছে বিটিএমএ : কারসাজি রোধে কটন সুতার দাম বেঁধে দিয়েছে বিটিএমএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি সুতার দাম এলসির ধরনভেদে ৩ দশমিক ২৫ ডলার থেকে ৩ দশমিক ৪৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য কাউন্টের সুতার দাম নির্ধারণের পদ্ধতিও ঠিক করে দিয়েছে সংগঠনটি। রোববার বিটিএমএ জারিকৃত সার্কুলারে বলা হয়, ৩০/১ কাউন্টের কটন কার্ডেড সুতার ক্ষেত্রে সাইট এলসিতে প্রতি কেজির সর্বনিম্ন বিক্রয়মূল্য ৩ দশমিক ২৫ ডলার থেকে সর্বোচ্চ ৩ দশমিক ৪০ ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ৯০ দিনের ডেফার্ড এলসির ক্ষেত্রে প্রতি কেজির দাম ৩ দশমিক ৩০ ডলার থেকে ৩ দশমিক ৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে। সার্কুলারে আরও বলা হয়, ৩০/১ কাউন্টের সুতাকে মৌলিক কাউন্ট ধরে অন্যান্য উচ্চ ও নিম্ন কাউন্টের সুতার মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রচলিত বাণিজ্যিক পদ্ধতি অনুসরণ করে আনুপাতিক হারে দাম নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে উৎপাদন ব্যয়, তুলার ব্যবহার ও সুতার গুণগত মান বিবেচনায় নিতে হবে।

এছাড়া অর্গানিক, ফিজিক্যাল বিএসআই, রিজেনারেটিভ, জিওটিএস, সিএমআই, জিআরএস, আরসিএস ও ওসিএসসহ বিভিন্ন সার্টিফায়েড সুতার দাম আলাদাভাবে নির্ধারণ করতে হবে। এসব সুতার ক্ষেত্রে সার্টিফিকেশন ব্যয়, তুলা সংগ্রহের অতিরিক্ত খরচ, উৎপাদন প্রক্রিয়া এবং ক্রেতার চাহিদা বিবেচনায় নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিএমএ’র সার্কুলারে বলা হয়, সংগঠনের পরিচালনা পর্ষদের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কাঁচামালের বাজারদর বিবেচনায় নিয়ে এ মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে। সদস্য মিলগুলোকে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের অনুরোধ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত বদলে যাচ্ছে সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ কমিটি

বদলে যাচ্ছে সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ কমিটি

পঞ্চগড়ের নাজিরপাড়া গ্রাম আকাশজুড়ে পাখির মেলা

আকাশজুড়ে পাখির মেলা

বদলে যাচ্ছে দেশের অর্থবছরের হিসাব এবার ৯ মাসের বাজেট করবে সরকার

এবার ৯ মাসের বাজেট করবে সরকার

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম