Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চাচাতো-জ্যাঠাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজীবাড়ি সন্তলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের সামিউল ও তার জ্যাঠাতো ভাই আব্দুল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সামিউল তার জ্যাঠাতো ভাই আব্দুল্লাহকে পেছনে বসিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালুর পরপরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ফটকের সামনে ছিটকে পড়ে। এতে একটি লোহার রড সামিউলের চোখে ঢুকে যায় এবং আব্দুল্লাহ গুরুতর আহত হন।

স্বজন ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় দুজনেরই মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

পেঁপের কেজি মাত্র ২ টাকা

পেঁপের কেজি মাত্র ২ টাকা

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

মাদকসেবীদের ভয়ে নীরব সবাই, ছাগল চুরির বিচার চেয়ে মাইক হাতে বৃদ্ধ

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

সুন্দরগঞ্জে কুকুড়ের কামড়ে শিশুসহ ২৬ জন আহত

আরও পড়ুন

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে: গণপূর্তমন্ত্রী

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

ছয় জেব্রার বদলে গাজীপুর সাফারি পার্কে এলো তিন বাঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম