Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দোহার-নবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

দোহার-নবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত থেকে রোববার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দোহার উপজেলায় গ্রেফতার হওয়া চারজন হলেন—দোহার পৌরসভার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকার মো. সামছু খানের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মামুন খান (২৪), মধুরচর এলাকার মৃত মোসলেম মাদবরের ছেলে ও সুতারপাড়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. হিরণ মাদবর (৪৩), সালেপুর চর এলাকার মো. ছালাম ফকিরের ছেলে ইকরাম ফকির (২৫) এবং দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে সজীব হোসেন (১৯)।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় পূর্বের একটি বিস্ফোরক আইনের মামলায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন—নবাবগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. অলি ওরফে অলিউর রহমান অলি (৪৫), বাহ্রা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মো. ইছহাক (৭০), নয়নশ্রী ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সোবহান মাহাকী (৬৮), শোল্লা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আ. জলিল (৬০) এবং আগলা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সভাপতি মো. নিয়ামত খান (৫৪)।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা মিছিল করেছিলেন। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানান তিনি। যদিও সবার সুনির্দিষ্ট দলীয় পদবি নিশ্চিত করতে পারেননি ওসি। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

সন্দেহ পরকীয়ার স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

মহাসড়কে ডাকাতি ঠেকাতে যে উদ্যোগ নিলেন এমপি

মহাসড়কে ডাকাতি ঠেকাতে যে উদ্যোগ নিলেন এমপি

আরও পড়ুন

দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর

দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ধামরাইয়ে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ধামরাইয়ে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বর্ণিল সাজে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

বর্ণিল সাজে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম