Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরের ভেতর মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা, সতিন আটক

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

ঘরের ভেতর মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা, সতিন আটক

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী গ্রামে শয়নকক্ষের ভেতর মা ও ছয় বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ওই গ্রামের আবদুর রাজ্জাকের বড় স্ত্রী আইনুন্নাহার বেগম ও তার ছেলে আদিল (৬)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবদুর রাজ্জাকের ছোট স্ত্রী শাহিনা বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক রেলওয়ে বিভাগে চাকরি করার সুবাদে ঠাকুরগাঁওয়ে থাকেন এবং মাঝেমধ্যে বাড়িতে আসেন। বাড়িতে তার দুই স্ত্রী আইনুন্নাহার ও শাহিনা বেগম এবং ছেলে আদিলসহ অন্য স্বজনরা থাকতেন। দীর্ঘদিন ধরে দুই সতিনের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

মঙ্গলবার বিকালে আইনুন্নাহার তার ছয় বছরের ছেলে আদিলকে নিয়ে শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। দীর্ঘ সময় ধরে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন আদিলকে ডাকতে ঘরে প্রবেশ করেন। এ সময় বিছানায় দুজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে এবং তাদের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখেন তারা। স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সতিন শাহিনা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার আলম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় দুজনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে এবং কারা মা ও ছেলেকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সতিন শাহিনা বেগমকে থানায় আনা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

ওএমএসে খাবার অযোগ্য চাল, খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

ওএমএসে খাবার অযোগ্য চাল, খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

মজলিসের খাবার খেয়ে ৩০০ জনের বেশি অসুস্থ

পেঁপের কেজি মাত্র ২ টাকা

পেঁপের কেজি মাত্র ২ টাকা

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতা গ্রেফতার

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম