Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

Advertisement

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশ অনুযায়ী তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, শ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। দেশে গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি। শ্রমিকরা তাদের দাবি জানাবেন, মালিকপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরবেন। আলোচনার মধ্য দিয়েই একটি মজুরি কাঠামো নির্ধারিত হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় অতীতেও তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, আবারও এমন চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।

এ সময় গণসংহতি আন্দোলনের জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না

নজরুল ইসলাম খান যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

বিশ্ব ইতিহাসে ভাসানীর মতো নেতা আর আসবেন না: আবদুল হাই শিকদার

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

নির্বাচনি এজেন্টদের সম্মানে গরু জবাই, পোলাও-মাংসের আয়োজন করলেন টুকু

নির্বাচনি এজেন্টদের সম্মানে গরু জবাই, পোলাও-মাংসের আয়োজন করলেন টুকু

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম