Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচনি এজেন্টদের সম্মানে গরু জবাই, পোলাও-মাংসের আয়োজন করলেন টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

নির্বাচনি এজেন্টদের সম্মানে গরু জবাই, পোলাও-মাংসের আয়োজন করলেন টুকু

পৌর উদ্যানে সভা শেষে তাদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী।

Advertisement

নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন তিনি। শুধু মতবিনিময়েই সীমাবদ্ধ থাকেননি, প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করেন। গরু জবাই করে পোলাও-মাংস রান্না করা হয়। কয়েক দফায় চলে খাবার পরিবেশন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন। সভা শেষে তাদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার নির্বাচনে ভোটের দিন যাদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তারা হচ্ছেন আপনারা। আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যেভাবে আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা আমি পূরণ করব, ইনশাআল্লাহ। আপনাদের ফোন নম্বর আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি। আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কথা বলব। আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। টাঙ্গাইলে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব, যাতে আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইল দেশের মধ্যে এক নম্বরে থাকে।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এর আগে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা একে একে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাদের বক্তব্য শোনেন প্রতিমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।

এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাভাবিপ্রবির সামনে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

মাভাবিপ্রবির সামনে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

আরও পড়ুন

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি

৩০ টাকা দরে চাল পেয়ে শ্রমিকদের স্বস্তি

ফেরিতে কার্গোর ধাক্কা, নিচে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ফেরিতে কার্গোর ধাক্কা, নিচে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম