Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন

Advertisement

নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের দোকান ও পুরাতন স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে দোকান ও স্টোররুমের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিয়াঘাট পুরাতন বাজার এলাকায় নাসিমা হকের দোকান ও পুরাতন স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ভেতরে থাকা পুরাতন আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ধারাবাহিকতায় সংগঠনটির সমর্থকরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী নাসিমা হক বলেন, আমার দোকান ও পুরাতন স্টোররুমে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এদিকে ঘটনার পর সকালে ক্ষতিগ্রস্ত দোকান ও স্টোররুম পরিদর্শন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, উপজেলা মহিলা দলের সভাপতি অঞ্জলি আফসারী, সহসভাপতি হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, সদস্য লাভলি খাতুন ও রাজিয়া খাতুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

শরিয়াহ আইন ছাড়া দেশে শান্তি আসবে না: ফয়জুল করিম

চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

যুগান্তরে সংবাদ প্রকাশ চাঁদার পৌনে ৪ লাখ টাকা ফেরত দিলেন ছাত্রদল নেতা

সাবেক মেয়র-সাংবাদিকসহ আ.লীগের ৩৮ জনের নামে মামলা

১৬ বছর আগে হত্যাচেষ্টা সাবেক মেয়র-সাংবাদিকসহ আ.লীগের ৩৮ জনের নামে মামলা

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার

আরও পড়ুন

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

দর্শনা পৌরসভার সাবেক মেয়র হাবু ঢাকায় গ্রেফতার

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

বাঘায় গ্রামীণ ব্যাংকের গেটে ৬ ককটেলসদৃশ বস্তু, রেললাইনে আগুন

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম